মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ আকবরের নতুন গান ‘যত ভালোবাসি তোরে’

আরাফাত রহমান
আরাফাত রহমান
প্রকাশিত: রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ৭:৫২ পিএম
আসিফ আকবরের নতুন গান ‘যত ভালোবাসি তোরে’

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আবারও হাজির হলেন নতুন গান নিয়ে। গতকাল ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘যত ভালোবাসি তোরে’। গানটির ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা ও নয়ন সানি। এটি পরিচালনা করেছেন মোহন ইসলাম।

রোমান্টিক ঘরানার গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর ও সংগীত করেছেন অমিত কর। গানের সঙ্গে মানানসই করে ভিডিওতেও ফুটিয়ে তোলা হয়েছে প্রেমের আবহ।

Article large 1

এর আগে ১০ জুলাই প্রকাশিত হয়েছিল আসিফের আরেকটি গান ‘ভীষণ কান্না পায়’। গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। এই গানের ভিডিওতে নিজেই অংশ নিয়েছেন আসিফ। পরিচালনা করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।

আসিফ বলেন, ‘সবসময় শ্রোতা-দর্শকদের পছন্দ মাথায় রেখেই গান তৈরি করি। নতুন গানগুলো নিয়েও আশাবাদী। সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

গত কোরবানির ঈদে আসিফ প্রকাশ করেছিলেন বিশেষ একটি দ্বৈত গান ‘মন যে ছুঁয়েছে মন’। সেখানে তার সঙ্গে গেয়েছেন ভারতীয় গায়িকা সাধনা সারগাম। লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী এবং প্রযোজনায় ছিলেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। এতে মডেল হিসেবে ছিলেন মৌরি মাহদি।

Article large 2

আসিফের ধারাবাহিক গান প্রকাশে তার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। এখন দেখার পালা, নতুন গানগুলো কতটা জায়গা করে নেয় শ্রোতার মনে।




Article large 3


Loading...
×